চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙ্গুনিয়ায় ঘর পাচ্ছেন আরও একশ পরিবার

রাঙ্গুনিয়া প্রতিনিধি :    |    ০৩:৫৩ পিএম, ২০২১-০৬-১২

রাঙ্গুনিয়ায় ঘর পাচ্ছেন আরও একশ পরিবার

মুজিববর্ষের উপহার হিসেবে রাঙ্গুনিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২য় পর্যায়ে নির্মিত ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ২০ জুন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক গ্রামে তৈরি করা আরও ১০০টি পাকা ঘর হস্তান্তর করবেন তিনি। এসব ঘর নির্মাণ কার্যক্রম এবং প্রস্তুতি দেখতে শনিবার (১২ জুন) ঘাটচেক গ্রাম পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার ওই এলাকার মৃত কুশা দাশের স্ত্রী উপকারভোগী মিনু দাশ, মো. নাছের খান সহ কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, ‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে রাঙ্গুনিয়ার ভূমি ও গৃহহীন ৬০৬টি পরিবারের তালিকা করা হয়েছিল। প্রথম পর্যায়ে ২ শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছেন ৬৫ পরিবার। ২য় পর্যায়ে ১০০টি পরিবারকে জমির সঙ্গে ঘর তৈরি করে দেওয়া হয়েছে।   জানা গেছে, রাঙ্গুনিয়া পৌরসভা, বেতাগী ইউনিয়ন, রাজানগর, কোদালা, শিলক, সরফভাটা, পোমরা ইউনিয়নে ঘর নির্মাণকাজ শেষ হয়েছে। দুই কক্ষবিশিষ্ট এসব ঘরে রান্নাঘর ও টয়লেট সংযুক্ত রয়েছে। দেওয়া হয়েছে টিউবওয়েল ও বিদ্যুৎ সংযোগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন জানান, প্রথম পর্যায়ে প্রতিটি ঘরের জন্য পরিবহন খরচসহ ১ লাখ ৭৫ হাজার টাকা ধরা হয়েছিল। এবার তা বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার টাকা থেকে ১ লাখ ৯৭ হাজার টাকা করা হয়েছে।

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত


সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত


মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর