চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ঝলমলে দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৬ পিএম, ২০২৬-০২-১৯

ঝলমলে দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের

রমজানের বিকেল মানেই নগরের ফুটপাতে এক ভিন্ন দৃশ্য। সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত সড়কের পাশে গড়ে ওঠে অস্থায়ী ইফতার বাজার। নেই স্থায়ী দোকান, নেই ঝকঝকে সাজ—তবু মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে এই ফুটপাতগুলো। স্বল্প আয়ের মানুষের কাছে এসব ইফতার বাজার যেন স্বস্তির ঠিকানা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নগরের বিভিন্ন মোড় ও ব্যস্ত এলাকায় বিকেল তিনটার পর থেকেই বসতে শুরু করে ইফতারের পসরা। কাঠের টেবিল কিংবা পলিথিন পেতে সাজানো হয় বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ছোলা-মুড়ি, জিলাপি আর খেজুর। দামও সাধ্যের মধ্যে—৫ থেকে ১০ টাকায় পাওয়া যায় বেশিরভাগ আইটেম। ফলে দিনমজুর, রিকশাচালক, দোকানকর্মী ও পথচারীদের ভিড় চোখে পড়ে এসব বাজারে। ইফতার কিনতে আসা মো. জয়নাল নামে এ রোজাদার জানান, সারাদিন রিকশা চালিয়ে যা আয় হয়, তাতে ভালো দোকানের ইফতার কেনা কষ্টকর। ফুটপাতে অল্প টাকায় ইফতার পাওয়া যায়, তাই এখানেই আসি। এরশাদ নামে আরেক ক্রেতা জানান, কাজ শেষে বাসায় গিয়ে রান্না করার সময় থাকে না। এখান থেকে ইফতার নিয়ে নিলেই হয়ে যায়। এই ফুটপাতের ইফতার বাজার শুধু ক্রেতাদের নয়, বিক্রেতাদের জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইফতার বিক্রেতা সজিব বলেন, রমজান মাসটাই আমাদের জন্য সবচেয়ে ব্যস্ত সময়। সকাল থেকে প্রস্তুতি নিই, বিকেলে বিক্রি করি। লাভ বেশি না হলেও সংসারের খরচ উঠে আসে। সন্ধ্যার আজান যত ঘনিয়ে আসে, ততই বাড়ে মানুষের তাড়া। হাতে ব্যাগ, চোখে সময়ের চাপ—ইফতার হাতে নিয়েই ছুটে চলেন রোজাদাররা। আজান পড়তেই মুহূর্তে ফাঁকা হয়ে যায় ফুটপাত। এই ফুটপাতের ইফতার বাজার রমজানের নগরজীবনের এক নীরব অথচ জীবন্ত চিত্র—যেখানে অল্প আয়ের মানুষ খুঁজে পায় স্বস্তি, আর খোলা আকাশের নিচেই ভাগাভাগি হয় রোজার শেষ বিকেলের গল্প।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর