শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৪:৪৪ পিএম, ২০২৬-১০-০৪
চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানায় ট্রাক সরানোকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সিইউএফএলের লোড-আনলোডের মূল ফটকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— আনসার সদস্য মোহাম্মদ আলমগীর (৩৫) ও মানিক (২৯)। ঘটনার পর কারখানার ভেতরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আনসার সদস্যদের ভাষ্য, কারখানার গেটে ট্রাক চলাচলকে কেন্দ্র করে প্রথমে চালকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। পরে একদল ট্রাকচালক দলবদ্ধ হয়ে গেটে এলে উত্তেজনায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আনসার সদস্যদের ওপর হামলা করে তারা।গেটে দায়িত্বে থাকা আনসার সদস্য তরিকুল ইসলাম বলেন, ট্রাকচালকেরা দলবদ্ধ হয়ে এসে আনসার সদস্যদের চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেন। পরে অতর্কিত হামলা হয়। এতে দুই আনসার সদস্য গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও সিইউএফএল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিইউএফএল কারখানার আনসার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রব মাঝি বলেন, দ্রুতগতিতে একটি ট্রাক গেটের ভেতরে প্রবেশের সময় দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ট্রাকচালকেরা দলবদ্ধ হয়ে গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আলমগীর ও মানিক নামের দুই সদস্য আহত হন।
তিনি আরও বলেন, এসব ট্রাকচালক সিইউএফএল কারখানার সার পরিবহনের কাজে নিয়োজিত এবং তাদের অধিকাংশই স্থানীয়। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
আনসার সদস্যদের দাবি, ঘটনার সময় ট্রাকচালকদের সঙ্গে আরও অনেক লোকজন ছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার বিভিন্ন দৃশ্য ধারণ হয়ে থাকতে পারে। তবে ওই ফুটেজের বিষয়বস্তু স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সিইউএফএলের ভেতরে ট্রাক সরানোকে কেন্দ্র করে ট্রাকচালক ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়েই বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনাটি নিয়ে সিইউএফএল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের মধ্যে পরবর্তী সময়ে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটিয়া ব্লাড ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী à...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট স্কুল অ্যান্ড কলেজে একটি কক্ষের দরজা ভেঙে তিনটি সিলিং ফ্যান চুরি...বিস্তারিত
লামা প্রতিনিধি : : বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মাঝে সরকারের বন বিভাগের পক্ষ থেকà§...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরের গহিরা ও রায়পুর উপকূলের ইলিশ এখন আর শুধু স্থানীয় বাজারেই সীà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited