শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১০:৪৩ পিএম, ২০২৬-০৫-০৪
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:
বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম Netra News-এ প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। “বিনামূল্যে শিক্ষা নিতে গিয়ে ধর্মান্তরকরণের শিকার” শিরোনামে প্রকাশিত সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে স্থানীয় জনসাধারণ এ কর্মসূচি আয়োজন করে।
সোমবার (৪ মে) সকালে আলীকদম এবং দুপুর ২টায় লামা উপজেলা পরিষদ চত্বরে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, নওমুসলিম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবেদনশীল ধর্মীয় বিষয় নিয়ে একপাক্ষিক ও দায়িত্বহীন সংবাদ পরিবেশন সমাজে বিভ্রান্তি, অবিশ্বাস ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। তারা সংশ্লিষ্ট গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
বক্তারা আরও দাবি করেন, পাহাড়ি অঞ্চলের ম্রোসহ অন্যান্য জনগোষ্ঠীর কাউকে জোরপূর্বক ধর্মান্তর করা হচ্ছে না। বরং ব্যক্তি স্বাধীনতা ও ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে স্বেচ্ছায় অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এ বিষয়ে ডাক্তার ইউসুপের বিরুদ্ধে আনা অভিযোগকেও তারা ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন লামাস্থ মাওলানা মুহি উদ্দিন খাঁন (র:) নওমুসলিম আবাসিক কমপ্লেক্সের সাধারণ সম্পাদক সিনিয়র রিপোর্টার মুহাম্মদ কামরুজ্জামান, নওমুসলিম হেলাল ত্রিপুরা, আবদুল্লাহসহ অনেকে।
এ সময় বক্তারা আরও বলেন, পার্বত্য এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালিত হলেও একটি বিশেষ গোষ্ঠী ইসলাম গ্রহণের বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা Netra News-এ প্রকাশিত সংবাদটির সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এর আগে একই দাবিতে সোমবার সকাল ১১টায় আলীকদম উপজেলাতেও স্থানীয় জনসাধারণ ও নওমুসলিমদের উদ্যোগে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited