শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৪:২০ পিএম, ২০২৬-০১-১৭
চট্টগ্রামের ফটিকছড়িতে জিপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. শাকিল (৪২) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ সময় আলাউদ্দিন তালুকদার (৩৯) নামে আরও একজন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার নানুপুর-খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল খিরাম ইউনিয়নের মগকাটা এলাকার আবদুল কাদেরের ছেলে। আহত আলাউদ্দিন তালুকদার আনোয়ারা উপজেলার বাসিন্দা। শাকিলের চাচা আবদুল আজিজ বলেন, শাকিল ও তার বন্ধু আলাউদ্দিন চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি আসার পথে লম্বাটিলা এলাকায় পৌঁছলে জিপ গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এতে তারা আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন এবং আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক সুমন জানান, জিপের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে শাকিল নিহত হয়েছেন। এছাড়া আলাউদ্দিন আহত হয়েছেন। সুরতহাল রিপোর্ট তৈরি ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited