চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৪:৫৩ পিএম, ২০২৫-১২-১৭

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ :
চট্টগ্রামের চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ‍্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস । মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর ) সকাল থেকে সরকারি ঘোষণা মোতাবেক পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চন্দনাইশ উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, পুলিশ প্রশাসন, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।
৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,  সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ, বিভিন্ন স্কুলের অংশগ্রহনে আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা  নির্বাহী অফিসার মোঃ রাজীব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার  জাফর আলী হিরু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন।
 উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি ও  সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, আবাসিক মেডিকেল অফিসার আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দিন, মৎস‍্য কর্মকর্তা তানভীর আহসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহউদ্দিন ,পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশের ডিজিএম মোঃ ফখরুদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চন্দনাইশের উপসহকারী প্রকৌশলী ফরহাদ উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. এনামুল কবির, চন্দনাইশ ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ সাবের আহমদ, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর