শিরোনাম
আমাদের সাহিত্য : | ১২:৫৭ পিএম, ২০২৪-১০-১৯
সাহিত্যের একজন কিংবদন্তি কবি আল মাহমুদ। সাগরকন্যা আল মাহমুদকে ঘিরেই। সাহিত্য চর্চার মাধ্যমে আল মাহমুদ-এর মতো লেখক তৈরিতে সহায়ক, তাই সাগরকন্যা পাঠচক্র আবারো শুরু করেছে সাহিত্য আড্ডা।
১৮ অক্টোবর শুক্রবার বিকেল চারটায় নজরুল স্কয়ারে (ডিসিহিল) কবি ও সম্পাদক আবদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে 'সাগরকন্যা পাঠচক্র' র সাহিত্যাড্ডা অনুষ্ঠিত হয়। সব্যসাচী লেখক ও সাগরকন্যা সম্পাদক মোস্তফা হায়দারের সঞ্চালনায় সাহিত্য আড্ডায় স্বরচিত লেখা ও সাহিত্য সমৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন কবি ও ঔপন্যাসিক তাপস চক্রবর্তী, তাপস চক্রবর্তী বলেন সাহিত্যের একটি শাখা কবিতা, প্রতিজন লেখকের কবিতা চর্চা করা উচিৎ। গল্প- উপন্যাস এমনকি শিশুসাহিত্যও একজন লেখকের দখলে থাকা প্রয়োজন।
লেখা পাঠ করেন শিশুসাহিত্যিক ও কবি ওসমান মাহমুদ, তিনি বলেন - সাহিত্য বিশাল এক জগৎ আমরা কেবল তার বাসিন্দা মাত্র। লেখাপাঠ করেন প্রতিবাদী ছড়াকার হোসাইন মোস্তফা, কবি ও সম্পাদক অভিলাষ মাহমুদ এবং কবি ও সম্পাদক মিজান মনির প্রমুখ।
আলোচনায় অংশনেন নজরুল গবেষক ও কবি ওসমান জাহাঙ্গীর, দৈনিক আমাদের চট্টগ্রাম-এর সাহিত্য সম্পাদক ও অনুষ্ঠানের সভাপতি আবদুল্লাহ মজুমদার।
বক্তারা দীর্ঘদিনের খরাময় সময় কাটিয়ে এ আড্ডা নিয়মিত করার আহ্বান জানান।
আবদুল্লাহ মজুমদার : : রান্নাঘরের চুলা জ্বালাতে গ্যাসের সিলিন্ডার লাগবে, অথচ দোকানে গিয়ে মিলছে না নির্ধারিত দামে। কোথাও...বিস্তারিত
আমাদের সাহিত্য : : মহসিন আলম মুহিন মামার বাড়ি মধুর হাঁড়ি, এই কথাটি নয় অজানা। আদর-আমোদ কাঁড়ি কাঁড়ি- থাকলে পাশে নানি-না...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : গভীর রাত। ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই। বাড়ির অন্য ঘরগুলোর আলো একে একে নিভে গেছে। চারপাশে নেমে এস...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কালির কুহেলি ঘন, অক্ষর আজ অবরুদ্ধ, ফোরাম-চত্বরে ক্লাবের ছায়া—দ্বন্দ্ব বড় দুর্বোধ্য। মসনদের মায়à¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : সব কবিতা শব্দ দিয়ে শুরু হয় না; কিছু কবিতা শুরু হয় নীরবতা দিয়ে। কিছু কবিতা ভাষায় নয়, ভাষাহীনতাà...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : জুলাই— কোনো ক্যালেন্ডারের মাস নয়; রাষ্ট্রের বুকের ভেতর জমে থাকা বজ্রের মতো এক দীর্ঘ কম্পন। রা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited