শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৭ পিএম, ২০২১-০৮-১৪
কর্ণফুলী নদীতে নৌকা ডুবে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশের সদস্যরা।
শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে তার মরদেহ ভেসে ওঠে। শনিবার (১৪ আগস্ট) সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সদরঘাট নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) নিউটন চৌধুরী। এর আগে বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলীর ইছানগর-বাংলাবাজার নদীপথে জাহাজের রশির সঙ্গে আটকে যাত্রীবাহী নৌকা ডুবে সাজ্জাদ হোসেন (৪৭) নিখোঁজ ছিলেন। তিনি আনোয়ারার বারখাইন ইউনিয়নের বটতল এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে। তার দুই পুত্র ও এক কন্যা। তিনি ঢাকা ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited