চট্টগ্রাম   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চুয়েট

সর্বাত্নক শাটডাউন ও গণআন্দোলনের ঘোষণা

রাউজান প্রতিনিধি :    |    ০৮:৪৪ পিএম, ২০২৬-০৯-২২

উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চুয়েট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চুয়েট ক্যাম্পাস। 

গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রনালয়ের  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়া অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রনালয়ের  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেন। চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়া অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে ৫৬ দিনের মাথায় প্রজ্ঞাপন জারির মাধ্যমে চুয়েটের উপাচার্য পরিবর্তনের আকস্মিক এই  সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হতে থাকেন চুয়েটের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। এরপর  বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিল থেকে শিক্ষার্থীরা তাদের দাবী তুলে ধরে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল থেকে বের হওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিধিনিষেধ থাকলেও 
 উপাচার্য পুনর্বহালের দাবিতে রাত ১১টার দিকে হল থেকে বেরিয়ে এসে মিছিলে যোগ দেন ছাত্রীরা। 
বিক্ষোভ মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে
 চুয়েটের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। রাত ১২টার দিকে স্বাধীনতা চত্বরে এসে মিছিল শেষ হয়। পরে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন। এ সময় 
চুয়েটে আকস্মিক উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা  সর্বাত্নক শাটডাউন ও গণআন্দোলনের ঘোষণা দেন।
পরে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে তাদের যৌক্তিক দাবী তুলে ধরে বলেন,
পরে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে তাদের যৌক্তিক দাবী তুলে ধরে বলেন,
২১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রনালয়ের  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরিফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে।
এই প্রজ্ঞাপনে মাত্র ৫৬ দিন পূর্বে ২৭ জুলাই উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়া অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পরিবর্তনের সিদ্ধান্ত জানতে পারেন শিক্ষার্থীরা।

প্রকাশিত প্রজ্ঞাপনে আকস্মিক উপাচার্য পরিবর্তনের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম শিক্ষার্থীদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ, সমস্যা শোনার মানসিকতা একাডেমির ও প্রশাসনিক বিষয়ে দ্রুত উদ্যোগ এবং শিক্ষার্থী বান্ধব সিন্ধান্ত গ্রহণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করেন।

 শিক্ষার্থীদের ঘোষিত অবস্থান একটি, সদ্য ঘোষিত প্রজ্ঞাপন বাতিল করে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েট উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে হবে।

২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্নক শাটডাউন, দাবী আদায় না হওয়া পর্যন্ত চুয়েটের সকল একাডেমিক কার্যক্রম ক্লাস, পরীক্ষা, ল্যাব এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা থাকবে।

তবে জরুরি ও মানবিক সেবার স্বার্থে নিরাপত্তা শাখা ও মেডিকেল সেবা এই চালু থাকবে।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে চুয়েটের উপাচার্য ভবনের সামনে, শহীদ মিনারে এবং প্রধান ফটকে ২১,২২,২৩,২৪ ও ২৫ ব্যাচসহ সকল শিক্ষার্থীর অংশগ্রহণে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলছে ।

উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীরা দৃঢ় অবস্থান বজায় রাখবে, অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েট উপাচার্য হিসেবে পুনবর্হালের সিন্ধান্ত না আসা পর্যন্ত ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হবেনা।

শিক্ষার্থীদের দাবী দ্রুত মেনে গ্রহনযোগ্য সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

দাবী না মানা পর্যন্ত সর্বাত্নক শাটডাউন,গণ অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
 

রিটেলেড নিউজ

বাস্তব জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের বিরূপ প্রভাব

বাস্তব জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের বিরূপ প্রভাব

মুহাম্মদ আমির হোছা্ইন :: : নদীর ঘাটে সারি সারি নৌকা নেই। পালতোলা নৌকার ভাটিয়ালি গানও এখন আর আগের মতো শোনা যায় না। তীব্র রোদের ...বিস্তারিত


শোক বার্তা

শোক বার্তা

আমাদের ডেস্ক : : আজ সোমবার ২১সেপ্টেম্বর ২০২৬ইং সকাল আনুমানিক ৮  ঘটিকায় আমার শাশুড়ি আম্মা মহান আল্লাহ পাকের ডাক...বিস্তারিত


দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক আবদুল্লাহ মজুমদার

দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক আবদুল্লাহ মজুমদার

নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন লেখক-সাংবাদিক ও সংগঠক আবদুল্লাহ ...বিস্তারিত


ডেঙ্গু-হাম: কোথায় আমাদের স্বাস্থ্যব্যবস্থার দায়?

ডেঙ্গু-হাম: কোথায় আমাদের স্বাস্থ্যব্যবস্থার দায়?

আবদুল্লাহ মজুমদার : : হাসপাতালের করিডোরে স্বজনের উৎকণ্ঠিত মুখ। কারও হাতে জ্বরের রিপোর্ট, কারও কোলে কাঁপতে থাকা শিশু। ক...বিস্তারিত


র‌্যাবের লোগোর নকশা অপরিবর্তিত রেখে ‘এসআরবি’র যাত্রা

র‌্যাবের লোগোর নকশা অপরিবর্তিত রেখে ‘এসআরবি’র যাত্রা

ঢাকা অফিস : : নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল র...বিস্তারিত


সরকারি-বেসরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ, চট্টগ্রামে ভুঁইফোড় এনজিও সংস্থার নামে দৌরাত্ম্য চরমে

সরকারি-বেসরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ, চট্টগ্রামে ভুঁইফোড় এনজিও সংস্থার নামে দৌরাত্ম্য চরমে

স্টাফ রিপোর্টার : : কে. এম. আলী হাসান চট্টগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থার নামে চলছে নানা অনিয়ম ও লুটপাট—এমন অভিযোগ উঠ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর