শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৮:১৬ পিএম, ২০২৫-১০-০৮
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে আসা নারী-শিশুসহ ২২১ জন শরনার্থীকে আটক করেছে র্যাব-১৫ ও বিজিবি । পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের জিম্মায় হস্তান্তর করা হয়। স্থানীয় বাড়ির মালিকদের টেকনাফ মডেল থানায় প্রেরন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে করেন। তিনি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তালিকাভুক্ত রোহিঙ্গারা বেআইনিভাবে ক্যাম্প থেকে বাইরে এসে লোকালয়ে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছে এবং প্রতিনিয়ত অপহরণ খুন-গুমসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। স্থানীয় বাড়ির মালিকগণও অতিরিক্ত ভাড়া পাওয়ার আশায় তাদেরকে আশ্রয় ও বাসা ভাড়া দিয়ে থাকে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডস্থ পূর্ব পানখালী এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প হইতে অবৈধ ভাবে ক্যাম্পের বাহিরে বসবাসকারী নারী, পুরুষ ও শিশুসহ ৩৭ জন রোহিঙ্গা শরনার্থী এবং রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয়দাতা এক জন নারীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত বাড়ির মালিক হ্নীলা ইউপির ০৪ নং ওয়ার্ডের পূর্ব পানখালীর মৃত -আলি মিয়া মেয়ে ইয়াছমিন আক্তার(৩৪)। এসময় অন্যান্য আশ্রয়দানকারী বাড়ির মালিক গনকে অভিযান কালে পাওয়া যায়নি। আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য: গত সোমবার (৬ অক্টোবর) রাতে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার আব্দুল্লাহ ম্যানশানে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসরত ১৩ জন রোহিঙ্গা শরণার্থী ও দুইজন আশ্রয়দাতাকে আটক করেছে র্যাব ১৫ সদস্যরা। এসময় আব্দুল্লাহ ম্যানশনের মালিক ও কেয়ারটেকারকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাম থানায় প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প হতে যাতে লোকালয়ে এসে রোহিঙ্গারা অবৈধভাবে অবস্থান করতে না পারে সেজন্য অন্যান্য আইন বাহিনীর সাথে র্যাব ও প্রতিনিয়ত অভিযান পরিচালনা করতে বদ্ধপরিকর।
এদিকে, ৭ অক্টোবর মঙ্গলবার দমদমিয়া চেকপোস্ট ও পৌরসভার নাইট্যংপাড়া এলাকাতে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে টেকনাফ হতে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্র ও ২৫টি অটোরিকশা তল্লাশি করে ১৭১ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে, পুরুষ-৮৮, নারী-৫০ ও শিশু-৩৩ জন রোহিঙ্গা সদস্য-কে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়ে। এসময় বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি রোহিঙ্গা সদস্যদের পরিচয় যাচাই ও মুচলেকা গ্রহণ করার পর, তাদেরকে ক্যাম্পের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। ক্যাম্প ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বিঘ্নিত হবার বিষয়টি বিজিবি গুরুত্বসহকারে দেখছেন বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির অধিনায়ক লে: কর্নেল আশিকুর রহমান।
সিইও আরও বলেন, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি ভবিষ্যতে ক্যাম্পের বাইরে রোহিঙ্গা সদস্যদের অবৈধ চলাচল রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited