শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৯:০৮ পিএম, ২০২১-০৭-০৮
বাঁশখালীতে একটি মাছের প্রজেক্ট থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে—পুকুরের পানিতে মোটর লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা গেছেন। নিহতরা হলেন—সাতকানিয়া উপজেলার নলুয়া ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার খালেকের বাড়ির মো. শাহজাহান (৪৫) ও তার মামাতো ভাই আকাশ। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে বাঁশখালীর সীমান্তবর্তী লটমনি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম পাঠানো হয়। তবে গিয়ে দেখা যায় ঘটনাস্থল সাতকানিয়া থানা এলাকার দু কিলোমিটার বাইরে। পরে বাঁশখালী থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited