শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ১০:০৪ পিএম, ২০২৫-০৮-২৩
কক্সবাজারের টেকনাফ নাফনদীর ওপারে রাখাইন রাজ্যে রাতে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে সেটা স্পষ্ট করে জানা যায়নি। ওপারে গোলাগুলির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এপারের বাসিন্দাদের মাঝে।
শুক্রবার (২২ আগস্ট) রাত ১১ থেকে গভীর রাত ১ টা পর্যন্ত থেমে থেমে টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফনদীর সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে গোলাগুলির এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু।
হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকার স্থানীয় জেলে নুরুল আলম বলেন, শুক্রবার রাতে আমাদের গ্রামের ওপারে রাখাইনে হঠাৎ গোলাগুলি শুরু হলে এপারে বিকট শব্দ ভেসে আসে। থেমে থেমে টানা কয়েক ঘণ্টার মতো শব্দ শোনা যায়। নতুন করে সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির ঘটনা আতঙ্কের কারণ। বছর খানেক আগে মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাতের সময় দিনে রাতে গোলাগুলির ঘটনা ঘটে। তখন আমরা যারা সীমান্তে বসবাস করি খুবই আতঙ্কে ছিলাম।
হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, শুক্রবার রাতে হোয়াইক্যংয়ের ওপারে রাখাইন সীমান্তে গোলাগুলির ঘটনা কাদের মধ্যে ঘটেছে তা স্পষ্ট নই, তবে ধারণা করা হচ্ছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে এ ঘটনা ঘটতে পারে।
তিনি আরও উল্লেখ করে বলেন, এক বছর আগে মিয়ানমার জান্তা বাহিনী ও দেশটির বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে সংঘাতের পর রাখাইনের মংডুসহ কয়েকটি শহর ও গ্রাম এবং নিরাপত্তা বাহিনীর চৌকি ও ক্যাম্প আরাকান আর্মির দখলে চলে যায়। সেইসঙ্গে বাংলাদেশ সীমান্তের সঙ্গে থাকা রাখাইনের ২৭০ কিলোমিটার সীমান্ত ও আরাকান আর্মির দখলে যাওয়ার পর এখনো রাখাইন সীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited