চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ !

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৭:২১ পিএম, ২০২৫-০৭-১৩

রাঙামাটিতে খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ !

ভেজাল চাল বিতরণ থেকে শুরু করে চেক জালিয়াতি, সরকারি চাল আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার, মেয়ের নামের লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনাসহ একাধিক গুরুতর অভিযোগে রাঙামাটির নানিয়ারচরে খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) ক্যাচাথুই মারমার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের চিত্র সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনা অভিযানে এসব অপকর্মের তথ্য উঠে আসে।

রোববার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে এই অনিয়মের বহু প্রমাণও মিলেছে। অভিযানে নেতৃত্ব দেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, পিএসসি। তার সঙ্গে ছিলেন জোন স্টাফ অফিসার মেজর মোঃ আসিফুর রহমান, পিএসসি ও নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম।

অভিযান পরিচালনাকারী সেনা কর্মকর্তারা জানান, অভিযানে অভিযোগের একাধিক সত্যতা মিলেছে। খাদ্য গুদামে সরজমিনে পরিদর্শনের সময় অনেক চালের বস্তায় ওজনে ঘাটতি পাওয়া যায়। নিম্নমানের আতপ চালের বস্তা সরকারি চাল হিসেবে মজুদ করা ছিল। তিনি জানান, “এই কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্তে বেশ কিছু প্রমাণ মিলেছে।
 
বিষয়টি নানিয়ারচরের ইউএনও, জেলা খাদ্য কর্মকর্তা, দুদক ও থানা পুলিশকে জানানো হয়েছে। যারাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত, কাউকেই ছাড় দেওয়া হবে না।” বলে হুশিয়ারি করেছেন অভিযানের নেতৃত্বদানকারি লে. কর্নেল মশিউর রহমান।

সাবেক্ষ্যং ইউনিয়নের বাসিন্দা উত্তম চাকমা জানান, “ভিজিডি, ভিজিএফ ও টিসিবির চালের বস্তায় এমন নিম্নমানের চাল থাকে, যা খাওয়ার অযোগ্য।”

নাম প্রকাশ না শর্তে অপর এক চাল ব্যবসায়ী জানান, সরকারি ভিয়েতনাম চালের বদলে রানীরহাট থেকে আতপ চাল কিনে গুদামে রাখা হয় এবং সেগুলোই বিতরণ করা হয়। এছাড়াও খাবার অযোগ্য ভেজাল ও নিম্নমানের চাল বিতরণ, সরকারি চাল থেকে প্রতি বস্তায় ২-৩ কেজি করে সরিয়ে রাখা, চাল পরিবর্তন করে আতপ চাল বিতরণ, মেয়ের নামে নিজের চাল ব্যবসা পরিচালনা, চেক জালিয়াতি ও অনৈতিক লেনদেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহাল তবিয়তে অনিয়ম করার সাহস পেয়েছেন ২০১৮ সাল থেকে তৎকালীন ক্ষমতাসীন দলের জেলা পরিষদ চেয়ারম্যানের ঘনিষ্ঠ আত্মীয় পরিচয়ের কারনে। জেলা পরিষদের পলাতক চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর প্রভাব খাটিয়ে এসব অনিয়ম চালিয়ে আসছেন ওসি এলএসডি ক্যাচাথুই মারমা।

এই ঘটনাটি পাহাড়ে প্রশাসনিক দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের ভয়াবহ বাস্তবচিত্র তুলে ধরেছে, যা গোটা অঞ্চলের জন্য অশনি সংকেত।  দুর্নীতির এই চক্র ভেঙে দিতে দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। এলাকাবাসীও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর