শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:২৭ পিএম, ২০২০-০৯-০৮
২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ১০১টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫৯০ জন।
সোমবার (৭ সেপ্টেম্বর ) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৬ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৩৩টি নমুনা পরীক্ষায় ২০ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪২টি নমুনা পরীক্ষা করে ৯ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এ ছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২০টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরের করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ১০১টি।
নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫০ জন এবং উপজেলায় ২৪ জন বলে জানান তিনি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited