চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

করোনার দ্বিতীয় ওয়েভ ঠেকাতে প্রচার-প্রচারণায় জোর সরকারের

ঢাকা অফিস :    |    ০৬:৪৩ পিএম, ২০২০-১১-২২

করোনার দ্বিতীয় ওয়েভ ঠেকাতে প্রচার-প্রচারণায় জোর সরকারের

 


করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ ঠেকাতে নিজেদের সক্ষমতা নির্ণয়ের পাশাপাশি সতর্কতামূলক প্রচার-প্রচারণায় জোর দিচ্ছে সরকার। গণপরিবহন থেকে শুরু করে সর্বত্র যেন মাস্ক ব্যবহার করা হয় সেজন্য সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরামর্শ মতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়গুলো এই প্রচার-প্রচারণায় জোর তাগাদা দিচ্ছে।
শীতে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ আসার আগেই করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন দ্বিতীয় ঢেউ দেখা যাচ্ছে।
রোববার (২২ নভেম্বর) করোনায় আক্রান্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাপমাত্রা কমে যাবার সঙ্গে সঙ্গে শনাক্তের হার, রোগী এবং মৃত্যুর হার আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় সচেতনতার বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা।
মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে মাঠ প্রশাসনকে সচেতনতামূলক প্রচারণা এবং মাস্ক পরতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
‘নো মাস্ক নো সার্ভিস’ বাস্তবায়নের জন্য সচিবালয়সহ সরকারি দপ্তরগুলোতে পোস্টার/ব্যানার সাঁটানো হয়েছে। মাস্ক পরায় উৎসাহিত করছেন কর্মকর্তারা।
গণপরিবহনে যাতে সবাই মাস্ক পরে সেজন্য তৎপরতা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, আমাদের বিআরটিএ থেকে যখন মোবাইল কোর্ট পরিচালনা করা হয় তখন দেখা হয় সবাই মাস্ক পরছেন কিনা। চালক, হেলপার, যাত্রীরা ঠিকমতো মাস্ক পরেছেন কিনা, দেখা যায় কেউ কেউ মাস্ক পকেটে রাখেন। যখন অভিযান চালানো হয় তখন পকেট থেকে বের করে মাস্ক পরেন। এটার জন্য সবার সচেতনতা দরকার।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আরও বলেন, আমাদের দিক থেকে  প্রচারণা আছে। আমরা বার বার বলছি মাস্ক পরার জন্য। মাস্ক না পরলে সেবা দেওয়া হবে না, এমন সিদ্ধান্ত সরকারেরও আছে। সে অনুযায়ী আমরা কার্যক্রম নিয়েছি।
করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে তৎপরতা আছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি আমাদের নিয়ে মিটিং করেছেন। সেখানে সচেতনতার বিষয়টি বড় করে এসেছে। সবার স্বাস্থ্যঝুঁকি আছে, এটা তো ভয় থাকা দরকার। এ নিয়ে আমরা কাজ করছি।
অন্যদিকে কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েভ মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সক্ষমতা, প্রস্তুতি ও সতর্কতামূলক প্রচার-প্রচারণা সম্পর্কে রোববার সন্ধ্যায় অনলাইনে এক সভা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে এই সভায় সচিব ছাড়াও সব বিভাগীয় পরিচালক, করোনার বিশেষায়িত হাসপাতালের প্রধান, আইইডিসিআরের পরিচালক এবং ঢাকা মেডিক্যাল কলেজ, মিটফোর্ড মেডিক্যাল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা যুক্ত থাকবেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।


 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর