শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৬:০১ পিএম, ২০২২-০৭-২৩
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এবং গাইবান্ধা-৫ আসনের সাত বারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ।
আজ এক শোকবার্তায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, "মরহুম এড. ফজলে রাব্বি মিয়া তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সততা ও ন্যায়ের প্রতি অবিচল একজন নেতা ছিলেন। তিনি একজন আদর্শিক রাজনীতিবিদের মতই গণমানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বড় মানের রাজনীতিবিদকে হারালো। এ ক্ষতি সহজে পুরণ হবার নয়।ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মহান জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ আসন থেকে সাতবার যথাক্রমে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ সালে এবং সর্বশেষ ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে দশম জাতীয় সংসদ থেকেই ডেপুটি স্পীকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited