চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ইউক্রেনের বিরুদ্ধে ডোনবাসে গণহত্যার অভিযোগ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:০১ পিএম, ২০২২-০২-১৬

ইউক্রেনের বিরুদ্ধে ডোনবাসে গণহত্যার অভিযোগ পুতিনের

ইউক্রেনের বিরুদ্ধে ডোনবাসে গণহত্যার অভিযোগ পুতিনেরভ্লাদিমির পুতিন।
রাশিয়া-ইউক্রেন চলমান উত্তেজনার মাঝেই ইউক্রেনের বিরুদ্ধে ডোনবাস অঞ্চলে মস্কো-সমর্থিত বিদ্রোহী এলাকাগুলোতে গণহত্যার অভিযোগ তুললেন ভ্লাদিমির পুতিন।

মস্কোয় জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলৎজের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, পূর্ব ডোনবাস অঞ্চলে মস্কো-সমর্থিত বিদ্রোহী এলাকাগুলোতে ইউক্রেন গণহত্যা চালাচ্ছে।


তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিতে ডোনবাসে এখন যা ঘটছে তা গণহত্যা। ’ অবশ্য পূর্ব ইউক্রেনে রুশভাষীদের ওপর গণহত্যা চালানোর এমন অভিযোগ রাশিয়া আগেও করেছে। গত ডিসেম্বরে পুতিন বলেছিলেন, গণহত্যার পথে প্রথম ধাপ হচ্ছে রাশিয়াবিদ্বেষ।

বৈঠক শেষে পুতিন অবশ্য বলেছেন, রাশিয়া কোনও যুদ্ধ চায় না। এর আগে ইউক্রেন সীমান্ত থেকে কিছু রুশ সেনা সরে যেতে শুরু করার পরই পুতিনের সঙ্গে জার্মান চ্যান্সেলরের এই বৈঠক হয়।

এর আগে ইউক্রেন সীমান্তে সামরিক জেলাগুলোতে মহড়া শেষ করার পর ঘাঁটিতে ফিরে এসেছে কিছু রুশ সৈন্য।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এটি এমন একটি পদক্ষেপ যা মস্কো এবং পশ্চিমাদের মধ্যে উত্তেজনা হ্রাস করতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর