চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার :    |    ০৬:৩৫ পিএম, ২০২৬-০৫-১৬

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমপি। এই উপলক্ষ্যে অদ্য ১৬/০৫/২০২৬ইং তারিখ হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে ও জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মোঃ জাহিদুল হাসানের সঞ্চালনায় হাসপাতাল ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেন আমি খুবই আনন্দিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের এই একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে। তিনি আরো বলেন আমি আরও বেশি আনন্দিত এই মেডিকেল কলেজের লেখাপড়ার গুনগত মান নিয়ে। এই মেডিকেল কলেজ বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী মেডিকেল কলেজ হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে। এই মেডিকেল কলেজের রেটিংও খুব ভালো। আপনাদের এই রেটিং আরো এগিয়ে নিতে হবে। তিনি বলেন এই প্রতিষ্ঠানে আমরা রাজনৈতিক হস্তক্ষেপ চাইনা। আমার কাছে অনেকেই এই মেডিকেল কলেজের ভর্তির জন্য তদবির করতে আসেন। আমি সবাইকে বলে দিয়েছি ভর্তির ব্যাপারে নিয়মের বাইরে কোন কিছু হবে না। এই সব ব্যাপারে রাজনৈতিক হস্তক্ষেপ হলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে, সর্বোপরি দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। প্রধান অতিথি আরো বলেন বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বড় পদক্ষেপ নিয়েছে। এই বছর বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেক বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য ইউনিভার্সেল স্বাস্থ্য ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। এজন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি নতুন এই ভবনের নির্মান কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। তিনি এই প্রতিষ্ঠানের অধীনে একটি মেডিকেল টেকনোলজি ইনষ্টিটিউট চালু করার আহ্বান জানান। কারন দেশে এবং দেশের বাইরে টেকনোলজিষ্ট এর ব্যাপক চাহিদা রয়েছে। সভাতে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ও কলেজ গভর্নিং বড়ির চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ডঃ মোহাম্মদ সানাউল্লাহ,অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব হারুন ইউসুফ, ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, জনাব তারিকুল ইসলাম তানভীর, জনাব মোঃ সাইফুল আলম, ডা. মোঃ বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সরোয়ার আলম, জনাব মোহাম্মদ আবুল হাশেম, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক,পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) জনাব মোহাম্মদ রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (ফিন্যান্স) জনাব মোহাম্মদ মঞ্জরুল আলম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনষ্টিটিউট ও নার্সিং কলেজের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা, ডাক্তার, নার্স,কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।  
 

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর