শিরোনাম
চবি প্রতিনিধি : | ০৪:৩৩ পিএম, ২০২৫-১১-০৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদ এলাকায় ইয়াবাসহ তিন বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী।
শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. ইব্রাহিম (১৮), মো. শরীফ (২৫) ও সম্রাট সরকার (২০)। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আটক তিনজনের মধ্যে দুজন চবি জিরো পয়েন্ট সংলগ্ন একটি দোকানের কর্মচারী এবং অন্যজন রাজমিস্ত্রির কাজ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে আমরা নিয়মিত টহল পরিচালনা করি। শুক্রবার রাতে আমি নিজে টহলে থাকাকালীন জীববিজ্ঞান অনুষদের পাশে একটি মোটরসাইকেলে তিনজনকে সন্দেহজনকভাবে দেখতে পাই। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। বাকি দুজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের হেফাজতে রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited