শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৮:২৫ পিএম, ২০২০-০৯-২৯
সীতাকুণ্ডে কৃষি ইউনিট, মৎস্য ও প্রাণী সম্পদ ইউনিটের আওতায় ইপসার উদ্যোগে ইপসা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন-এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুর রহমান মিলনায়তন ইপসা এইচআরডিসি কার্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রতন কান্তি দত্ত।
ইপসার অর্থনৈতিক সহকারী পরিচালক মো. সাঈদ আক্তারের সভাপতিত্বে ও ইপসা কৃষি ইউনিট সুমন দেব নাথের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার মো. দিদারুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন, ইপসার প্রোগ্রাম অফিসার সাহ্ সুলতান শামীম ও মৎস্য সহকারী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে কৃষি ইউনিট, মৎস্যও প্রাণী সম্পদ ইউনিটের বিভিন্ন বিষয় সম্পর্কে উপস্থাপন ও ধারণা দেন ইপসা’র ডা. আবু হেনা সজিব, মো. মহসিন মিঞা।
বক্তারা বলেন, ইপসা সীতাকুণ্ড উপজেলায় দীর্ঘ ৩৫ বছর ধরে অতি সুনামের সাথে কার্যক্রম চালিয়ে আসছেন। ১৯৮৫ সালে সীতাকুণ্ড উপজেলায় একটি যুব সংগঠন থেকেই ইপসার জন্ম। ২০১৫ সাল থেকে কৃষি ইউনিট,মৎস্য ও প্রাণী সম্পদ ইউনিট সীতাকুণ্ডে কাজ করে আসছে। ৪টি শাখার মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রামে এ ইউনিটের কার্যক্রম চলমান। এ ছাড়া গ্রামে গ্রামে পুশু-পাখির টিকা প্রদান, ফ্রিতে কৃমিনাশক বিতরণ, বিষমুক্ত সবজি চাষাবাদে উপকরণ বিতরণ, মাছ চাষে জাল বিতরণসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited