শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৭:৪৬ পিএম, ২০২৬-০৬-৩০
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে গণমাধ্যমকর্মী, পৌর সহায়ক কমিটির সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব হিসাবে আয় ধরা হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ২১৭ টাকা এবং উন্নয়ন হিসাবে ৩৩ কোটি ৫১ হাজার টাকা আয় ধরা হয়েছে।
মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার টাকা। এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ৬৯ লাখ ৮৯ হাজার ১৪৯ টাকা,বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
এ সময় উপস্থিত ছিলেন - পৌর সহায়ক কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুল হক মামুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী রনী সাহা, সমাজসেবা অফিসার পিপলু চন্দ্র নাথ, প্রাথমিক শিক্ষা অফিসার মো: হারুন উর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাং সামছুদ্দীন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইসহাক চৌধুরী, পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী,বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া,পৌর সচিব মো: নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপ-সহকারি প্রকৌশলী মো: কামরুজ্জামান, হিসাবরক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবু সাইদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited