চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ভোরে চট্টগ্রামে গ্রেফতার, রাতে রামুতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজার প্রতিনিধি:    |    ০১:২৫ পিএম, ২০২১-০৩-০৪

ভোরে চট্টগ্রামে গ্রেফতার, রাতে রামুতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের রামুর রাবারবাগান এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফের মাদক কারবারি এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ মার্চ) রাত ৮টার দিকে রামুর রাবারবাগানে এ গোলাগুলির ঘটনা ঘটে।

তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একইদিন (৩ মার্চ) ভোরে চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতো মাদক উদ্ধারে গিয়ে বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রামস্থ র‍্যাব-৭ র কর্মকর্তা মেজর মুশফিক। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ৪ লাখ পিস ইয়াবা, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয় বলেও উল্লেখ করেন তিনি।

নিহত যুবক দেলোয়ার হোসেন (২৮) টেকনাফের উত্তর জালিয়াপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে।

মেজর মুশফিক বলেন, ইয়াবার সাথে সম্পৃক্ত থাকার তথ্য পেয়ে দীর্ঘদিন তার ওপর গোয়েন্দা নজরদারি রাখা হয়। বুধবার (৩ মার্চ) ভোরে তাকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে আটক করে র‍্যাব-৭র সদস্যরা। এরপর তাকে কক্সবাজার নিয়ে যান অভিযানকারীরা। সেখানে যোগ দেয় কক্সবাজারের র‍্যাব-১৫। সেখানে তার দেয়া তথ্য মতে টেকনাফ, কক্সবাজার ও রামুতে অভিযান চালানো হয়। সবখানে ব্যর্থ হয়ে সন্ধ্যা ৭টার দিকে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ির রাবারবাগান এলাকার পাহাড়ী এলাকায় অভিযানে যায় র‍্যাব-৭। সেখানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিচক্র গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে গুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ভোরে আটক দেলোয়ারের গুলিবিদ্ধ দেহ মেলে। এছাড়া ঘটনাস্থল থেকে ৪ লাখ পিস ইয়াবা, দেশীয় তৈরি অস্ত্র ও তাজা ব্যবহৃত কার্তুজ উদ্ধার হয়।

রামু থানার ওসি আজমিরুজ্জামান জানান, র‍্যাব সদস্যরা বুধবার রাতে গুলিবিদ্ধ একটি মরদেহ থানায় হস্তান্তর করেছে। তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।
 

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর