চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ভয়াবহ দাবানলে পুড়ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:৩৫ পিএম, ২০২২-০৭-১৭

ভয়াবহ দাবানলে পুড়ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল

কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভূমধ্যসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দাবানল মারাত্মক আকার ধারণ করেছে। এরই মধ্যে দেশটির ১৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। তাছাড়া দাবানল ছড়িয়েছে স্পেন, ক্রোয়েশিয়া ও গ্রিসেও। এদিকে তীব্র তাপপ্রবাহ বইছে যুক্তরাজ্যজুড়ে। রোববার (১৭ জুলাই) বিবিসিরি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফ্রান্সের গিরোন্ডে কর্তৃপক্ষ একটি জনপ্রিয় পর্যটন অঞ্চলের ক্যাম্পসাইট থেকে রক্ষীদের সরিয়ে দিয়েছে। সেখানের পর্যটকরা আগে চলে গিয়েছে। টেস্টে-ডি-বুচ ও ল্যান্ডিরাস এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।

স্পেনের দক্ষিণাঞ্চলের পাহাড়গুলোতে দাবানলের তীব্রতা লক্ষ্য করা গেছে। আগুন থেকে বাঁচতে সেখানের তিন হাজার দুইশ মানুষ পালিয়ে গেছে। এদিকে পর্তুগালের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। যদিও তীব্র তাপপ্রবাহে দেশটিতে ২৩৮ জন মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পশ্চিমে মরক্কো থেকে পূর্বে ক্রিট পর্যন্ত অর্থাৎ ভূমধ্যসাগরীয় অঞ্চলজুড়ে হাজার হাজার অগ্নিনির্বাপককর্মী ও বহু পানিবাহী প্লেন মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার থেকে পুরো অঞ্চলটি তীব্র গরমে ঝলসে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে গাছপালা।

মরক্কো এক হাজার তিনশ জনেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ও উত্তরে বনের দাবানল মোকাবিলায় আরও দমকল কর্মী মোতায়েন করেছে। দেশটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা লারাচেপ্রদেশ।

জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও ঘন ঘন, আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হয়েছে। শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবী এরই মধ্যে প্রায় এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণ হয়েছে। বিশ্বের সরকারগুলো কার্বন নির্গমন না কমালে তাপমাত্রা বাড়তেই থাকবে।

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর