শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:৫১ পিএম, ২০২০-০৮-২০
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৪ জন নগর ও ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৬২১৫ জন।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২৪ জন, সিভাসুতে ০৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ০৭ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২ জন, শেভরণ ল্যাবে ১৫ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, বুধবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮০২ টি। এর মধ্যে ৩১০ টি বিআইটিআইডিতে, ৬০ টি সিভাসুতে, ২০৬ টি চমেকে, ৮৮ টি চবিতে, ৯৪ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৩৫ টি শেভরণ ল্যাবে এবং ০৯ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে সাতকানিয়ার ১, আনোয়ারার ১, পটিয়ার ২, রাউজানের ২, ফটিকছড়ির ২, হাটহাজারীর ৪ ও সীতাকুণ্ডের ১ জন রয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৭০৮ জন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited