শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৬:৩৫ পিএম, ২০২৬-০২-০৮
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ও আশপাশের এলাকায় অবৈধভাবে রোহিঙ্গা ক্যাম্প থেকে বাইরে এসে ভাড়া বাসায় বাস করা ১ হাজারের বেশি রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী পালংখালীর বালুখালী মরাগাছ তলা, থাইংখালীসহ বিভিন্ন গ্রামে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ জানান, আটককৃতদের ক্যাম্প শনাক্ত করে সংশ্লিষ্ট সিআইসি (ক্যাম্প ইনচার্জ) কার্যালয়ে হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে। জানা গেছে, অভিযানের প্রথম পর্যায়ে ভোর থেকে দুপুর পর্যন্ত ২১১ জন পুরুষ, ১৯৬ জন নারী ও ২১৫ জনসহ মোট ৬২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে বিকেল পর্যন্ত আরও চার শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়। যৌথ অভিযান চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘর ভাড়া দেওয়ার অভিযোগে ১৩ জন বাড়ির মালিককে পৃথক ১৩ মামলায় ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা ও ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, জেলা সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited