শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:৫৯ পিএম, ২০২২-০৩-১৩
ট্রান্স-তাসমান লড়াইয়ে দারুণ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। স্বাগতিক নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছেন মেগ ল্যানিংরা।
নারীদের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে রোববার ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে ১৪১ রানের জয় পেয়েছে অজিরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে অজি নারী দল। অলরাউন্ডার এলিসি পেরি ৮৬ বলে ৬৮ ও তাহিলা ম্যাকগ্রা ৫৬ বলে ৫৭ রান করেন। র্যাচেল হায়নেস ও বেথ মুনি দুজনই করেন ৩০ রান। শেষ দিকে ১৮ বলে অপরাজিত ৪৮ রানের ক্যামিও খেলেন অ্যাশলে গার্ডনার।
কিউইদের পক্ষে লিয়া তাহুহু ৫৩ রানে ৩ উইকেট শিকার করেন। ২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ দশমিক ২ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে অ্যামি সাটার্দওয়েট সর্বোচ্চ ৪৪ রান করেন। তাহুহুর ব্যাট থেকে আসে ২৩ রান।
অস্ট্রেলিয়ার ডার্সি ব্রাউন ২২ রানে তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন অ্যামান্ডা ওয়েলিংটন ও অ্যাশলে গার্ডনার।টানা ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ২টি করে জয়-পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। এক ম্যাচ কম খেলে ২ জয় নিয়ে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ভারত। সমান পয়েন্ট আছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের দখলেও। কিন্তু নেট রানরেটে পিছিয়ে আছে তারা।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited