শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৯:১৭ পিএম, ২০২২-০৬-২১
বান্দরবানের বিভিন্ন এলাকায় উজাড় হওয়া, বন ও পরিবেশ পূর্বাবস্থায় ফিরিয়ে আনার প্রচেষ্টায় গামারী ও শিলকড়ই গাছের ৫ হাজার সিডবল নিক্ষেপ করা হয়েছে।
মঙ্গলবার (২১জুন) বান্দরবান সদরের তংপ্রু পাড়া ও রোয়াংছড়ি উপজেলার তারাছা এলাকার জঙ্গলে গুলাইলের মাধ্যমে এ সিডবল নিক্ষেপ করে পাহাড়ি নারীরা।
এতে উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল হালিম,শাখা ব্যবস্থাপক মো. আনিস, ফিল্ড অফিসার হৃদয় দাশ, মং প্রু চিংসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল হালিম জানান, বান্দরবানে উজাড় হওয়া বনভূমি কিছুটা হলেও পূর্বাবস্থায় ফিরিয়ে আনার প্রচেষ্টায় উদ্দীপনের নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রজাতির ৫০ লাখ সীডবল ছিটানোর উদ্দ্যেগ নেওয়া হয়েছে।এই প্রেক্ষিতে আজ বান্দরবান সদরের তংপ্রু পাড়া ও রোয়াংছড়ি উপজেলার তারাছাতে ৫ হাজার সিডবল ছিটানো হয়। পর্যাক্রমে জেলার সকল উপজেলায় এ সীডবল ছিটানো হবে।
তিনি আরো বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে এ কার্যক্রম চালানো হবে। এটি বান্দরবানের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দূর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করবে। এছাড়াও পাহাড়ের ধংস হয়ে যাওয়া বন আগের অবস্থায় ফিরিয়ে আনতে এ উদ্দ্যেগ অনেকটা সহায়তা করবে বলে জানান তিনি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited