শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৪০ পিএম, ২০২২-০৬-১২
নগরে রিক্রিয়েশন সেন্টার অ্যান্ড কো-অপারেটিভ সোসাইটির আড়ালে ক্যাসিনো পরিচালনার অপরাধে ৫৩ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
শনিবার রাতে নগরীর হালিশহরে নবাব টাওয়ার নামে একটি ভবনের তিন তলা থেকে তাদের আটক করে র্যাব-৭ এর একটি দল।
এসময় আটককৃতদের হেফাজতে থাকা ১৫৫ সেট তাস, জুয়া খেলার চিপ ৪৩০টি এবং নগদ ৩ লাখ ৬৯ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, কো-অপারেটিভ সোসাইটির আড়ালে দীর্ঘদিন ধরে ক্যাসিনো ও জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছিল একটি গ্রুপ।
এক্ষেত্রে তারা প্লাস্টিকের টোকেনের ন্যায় এক ধরনের কয়েন ব্যবহার করতো। এই টোকেনের দাম ৫ হাজার থেকে সর্বোচ্চ মূল্য ৫ লাখ টাকা পর্যন্ত। এলাকার যুবসমাজ এই অবৈধ অর্থের প্রলোভনে পড়ে ক্যাসিনো ও জুয়ায় জড়িয়ে পড়ছিলো। শনিবার রাতে অভিযানে নেমে ৫৩ জনকে জুয়াড়িকে খেলারত অবস্থায় আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় পাঠিয়ে দেওয়া হয়।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited