চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ব্যতিক্রমধর্মী আয়োজনে দোহাজারী ব্লাড ব্যাংকের ৯ম বর্ষপূর্তি উদযাপন

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৪:৫৪ পিএম, ২০২৫-০৬-২৭

ব্যতিক্রমধর্মী আয়োজনে দোহাজারী ব্লাড ব্যাংকের ৯ম বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার একটি সামাজিক স্বোচ্ছাসেবী সংগঠন দোহাজারী ব্লাড ব্যাংক। সংগঠনটি ২০১৬ সাল থেকে আর্তমানবতার সেবায় নিরলসভাবে এবং বিনামূল্যে মুমূর্ষু রোগীদের রক্তদান এবং রক্তের ব্যবস্থা করে যাচ্ছে। দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তদানের পাশাপাশি জনসচেতনতামূলক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি।

'মুমূর্ষু রোগীদের সেবা করার প্রেমিক যারা, স্বেচ্ছায় রক্তদান করে তারা' এই স্লোগান বুকে ধারণ করে ২০১৬ সালের ২৬ জুন থেকে নিজেরা রক্তদানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করছেন সংগঠনটির সদস্যরা। চন্দনাইশ, সাতকানিয়া ও পটিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে সরেজমিনেও তাদের কার্যক্রম চলে। এ ছাড়া সংগঠনের সদস্যদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, সড়ক দুর্ঘটনা রোধে সড়ক মেরামত ও মহাসড়কের বিভিন্ন স্থানে জেব্রা ক্রসিং অঙ্কন, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করোনাকালীন সময়ে সচেতনতামূলক পোস্টারিং ও সেনিটাইজার, মাস্ক বিতরন সহ জনহিতকর সমাজিক নানা কর্মসূচি পালিত হয়।

কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যদের মাসিক চাঁদা ও আর্থিক অনুদানে সংগঠনটির সকল কার্যক্রম পরিচালিত হয়।

শুক্রবার (২৭ জুন) সংগঠনটির ৯ম বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানের প্রান্তিক লেক শান্তমিত্র বৌদ্ধ ম্রো অনাথ আশ্রম ও বিদর্শন ভাবনা কেন্দ্রে থাকা প্রায় ৮০ জনকে দুপুরের খাবার ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। পরবর্তীতে সংগঠনের সকল সদস্য ও আশ্রমে থাকা সকল শিশুদের নিয়ে কেক কেটে ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আশ্রমের পরিচালক ভদন্ত বি. শান্তমিত্র ভিক্ষু, দোহাজারী ব্লাড ব্যাংকের এডমিন এস এম ওয়াহিদ রনি, কার্যকরী সদস্য মিজানুর রহমান, জাহেদুল ইসলাম, সহ-কার্যকরী সদস্য সাহেদ হোসাইন, লিটন নাথ, ফাহিমুল হুদা, আশরাফুল ইসলাম, রাজন বড়ুয়া ও হামিদা আক্তার প্রমূখ। 

সংগঠনটির এডমিন এস এম ওয়াহিদ রনি বলেন, এক ব্যাগ রক্ত কতটা মূল্যবান এটা শুধু ভুক্তভোগীরাই জানেন। আমরা প্রায় প্রতিদিন হাসপাতাল ও ক্লিনিকে রক্তের জন্য হাহাকার দেখি। যেখানে কোনো মুমূর্ষু রোগী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রক্তের প্রয়োজন অনুভব করে সেখানেই বেঁচে থাকার আলোকবর্তিকা হাতে ছুটে যান আমাদের সংগঠনের সদস্যরা। স্বেচ্ছায় রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের সদস্যরা।

সংগঠনটির কার্যকরী সদস্য মিজানুর রহমান বলেন, মানব সেবাই বড় সেবা। দোহাজারী ব্লাড ব্যাংকের সদস্যরা এলাকার মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি সুস্থ রক্তদানে সক্ষম ব্যক্তিদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন এলাকায় নিয়মিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালিত করে নতুন রক্তদাতা সংগ্রহের চেষ্টা চালানো হয়।

সংগঠন পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য এডমিন, কার্যকরী পরিষদ, সহকার্যকরী পরিষদ ও শুভাকাঙ্ক্ষী সহ মোট চারটি স্তর রয়েছে। সকল পরিষদের মতামতের ভিত্তিতে সংগঠনের উদ্যোগে যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর