শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৩২ পিএম, ২০২৪-১১-২৭
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মন্ত্রী-এমপিসহ ১৮ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।শুনানির আগে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। গ্রেফতার দেখানো শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- আমির হোসেন আমু, সালমান এফ রহমান, আ.স.ম ফিরোজ, দীপু মনি, শাহরিয়ার কবির, এনএসআই’র সাবেক পরিচালক মনিরুল ইসলাম, লালবাগ জোনের ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমান, আনিসুল হক, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন , হাসানুল হক ইনু, হাজী সেলিম, সাদেক খান, এবিএম ফজলে করিম, জুনাইদ আহমেদ পলক, সোলায়মান সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও যাত্রাবাড়ি থানার সাবেক অফিসার ইনচার্জ আবুল হাসান।
যাত্রাবাড়ী, লালবাগ, বংশাল, আদাবর, কোতয়ালী, শাহবাগ ও চকবাজার থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited