চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৮ পিএম, ২০২১-০১-০৬

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত চট্টগ্রাম বন্দর

বৈশ্বিক মহামারি করোনাকালের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বছরের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত চট্টগ্রাম বন্দর। দেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ আমদানি-রফতানির চাপের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটানের ট্রানজিট পণ্য পরিবহনে সক্ষমতা বাড়াতে হচ্ছে বন্দরকে। এরই অংশ হিসেবে নতুন নতুন অবকাঠামো, জেটি, টার্মিনাল নির্মাণ, আধুনিক কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংগ্রহ, জাহাজ আনা-নেওয়ার জন্য চ্যানেলে ড্রেজিংসহ পরিচর্যা, অফিশিয়াল ও অপারেশনাল কার্যক্রমে অটোমেশন ও ডিজিটালাইজেশনে গুরুত্ব দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ বলেন, করোনাকালের চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছি আমরা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বছরের চ্যালেঞ্জ ও অগ্রাধিকার চিহ্নিত করে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন ও নতুন পরিকল্পনা প্রণয়ন করছি আমরা। ইতিমধ্যে মাতারবাড়ীতে প্রথম বাণিজ্যিক জাহাজ ভিড়াতে সক্ষম হয়েছি। পতেঙ্গা কনটেইনার টার্মিনালের (পিসিটি) কাজ পুরোদমে চলছে। এ বছরের শেষনাগাদ এ টার্মিনালে জাহাজ ভিড়বে আশাকরি। বে টার্মিনাল নির্মাণের প্রক্রিয়ায়ও অনেক অগ্রগতি হয়েছে। সব মিলে দেশের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিবেশী দেশ বিশেষ করে ভারত, নেপাল ও ভুটানের ট্রানজিট কার্গো-কনটেইনার পরিবহনের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছি।  এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের প্রধান দায়িত্ব দেশের শিল্পোদ্যোক্তা, আমদানিকারক ও ব্যবসায়ীদের আমদানি-রফতানি কার্যক্রমে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া। কস্ট অব ডুয়িং বিজনেস কমানো। পাশাপাশি ভৌগোলিক অবস্থানগত কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভালো প্রতিবেশী দেশগুলোর বৈদেশিক বাণিজ্যে অংশীদার হতে চাই। এতে আমরা, আমাদের দেশের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তথা জনগণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবো। ২০২০ সালে চট্টগ্রাম বন্দরের উল্লেখযোগ্য অর্জন হচ্ছে- লয়েডস লিস্টে বিশ্বের সেরা ১০০ কনটেইনার হ্যান্ডলিং পোর্টের তালিকায় ৫৮তম অবস্থানে উন্নীত হওয়া, মাতারবাড়ী বন্দরের জন্য কনসালটেন্ট নিয়োগ, করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে সৃষ্ট কনটেইনার ও জাহাজ জট নিরসন, করোনা প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ, চলমান প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া ইত্যাদি।  সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর দিয়ে করোনার বছরে (২০২০) বন্দর জেটি, আইসিটি ও আইসিটি মিলে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২৮ লাখ ৩৯ হাজার ৯৯৭ টিইইউস (২০ ফুটের একক হিসেবে)। এর মধ্যে আমদানি হয়েছে ১৪ লাখ ৯১ হাজার ২২৮ টিইইউস। বাকি ১৩ লাখ ৪৮ হাজার ৭৪৯ টিইইউস রফতানি ও খালি কনটেইনার। ২০১৯ সালে কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ৩০ লাখ ৮৮ হাজার ১৮৭ টিইইউস। এক বছরে কমেছে প্রায় ২ লাখ ৪৮ হাজার ২১০ টিইইউস। আমদানি ও রফতানি মিলে বাল্ক কার্গো বা খোলা পণ্য পরিবহন হয়েছে ৭ কোটি ৭১ লাখ ৩৪ হাজার ৯৯৩ টন। এর মধ্যে আমদানি পণ্য ৭ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৬৫৮ টন। বাকি ২ লাখ ৬৪ হাজার ৩৩৫ টন রফতানি পণ্য। এক বছরে বন্দরে মোট জাহাজ এসেছিল ৩ হাজার ৭২৮টি। ২০১৯ সালে বন্দরে জাহাজ এসেছিল ৩ হাজার ৮০৭টি।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর