শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৩৪ পিএম, ২০২৫-০৯-০১
মো : শহিদুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকপ্রত্যাশী ব্যারিস্টার সাকিলা ফারজানা।
শনিবার (পহেলা সেপ্টেম্বর) সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। হাটহাজারী আসনের আওতাধীন ১৪টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন দুটি ওয়ার্ডের সিনিয়র নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি শহীদ জিয়ার সমাধির দিকে যাত্রা করে এবং সেখানে গিয়ে শেষ হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বিএনপির প্রতিষ্ঠাতা নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক। আজ তাঁর প্রতিষ্ঠিত দলের ৪৭তম জন্মদিনে আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের অধিকার রক্ষায় আরও দৃঢ় প্রতিজ্ঞ করছি।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারা বলেন, দেশের সংকটময় সময়ে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। আজও তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited