শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৪:১৯ পিএম, ২০২৫-১২-০৯
চট্টগ্রামের ফটিকছড়িতে বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় তিন বছর বয়সী শিশুর করুণ মৃত্যু ঘটেছে। নিহত শিশুটির নাম আব্দুল্লাহ-আল আনাছ। ৯ ডিসেম্বর দুপুরে নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাইমজুড়ি এলাকার বুড়া বিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পথচারীরা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক আনাছকে মৃত ঘোষণা করেন। নিহত আনাছ হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার শাহজাহান মিয়া বাচ্চুর ছেলে। কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসে সেখানেই ঘটে তার মর্মান্তিক মৃত্যু। আনাছের মা জানান, বাসার সামনে খেলার সময় দ্রুতগতির একটি অটোরিকশা এসে শিশুটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিলেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। এদিকে এলাকাবাসী জানিয়েছেন, নাজিরহাট পৌরসভায় প্রতিদিনই অটোরিকশার সংখ্যা বাড়ছে। নিয়ন্ত্রণহীন এই যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনাও বাড়ছে। এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited