শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৪:১৮ পিএম, ২০২৫-১২-০২
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ :
দেশের সাংবাদিকতা অঙ্গনে ক্রমবর্ধমান দুইটি চরম নেতিবাচক প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে দলীয় দাসত্বের সাংবাদিকতা এবং মাফিয়া সাংবাদিকদের দৌরাত্ম। পেশাদার সাংবাদিকরা বলছেন, এ দুটি ধারা গণমাধ্যমের স্বাধীনতা, বিশ্বাসযোগ্যতা ও পেশাগত নৈতিকতাকে গভীর সংকটে ঠেলে দিচ্ছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, বিভিন্ন গণমাধ্যমে কিছু সাংবাদিক দলীয় আনুগত্যকে পেশাগত দায়িত্বের ওপরে স্থান দিচ্ছেন। দলীয় স্বার্থ রক্ষায় সত্য গোপন রাখা, রাজনৈতিক নেতাদের ভাষ্য অনুযায়ী সংবাদ পরিবেশন, সরকারি ব্যর্থতা চেপে যাওয়া এবং বিরোধী রাজনৈতিক মতবাদকে আক্রমণাত্মকভাবে উপস্থাপন করাই দলীয় দাসত্বের সাংবাদিকতার প্রধান বৈশিষ্ট্য হিসেবে দেখা দিচ্ছে। এতে সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে, পাশাপাশি গণমাধ্যম হয়ে পড়ছে পক্ষপাতদুষ্ট।
অন্যদিকে, ‘মাফিয়া সাংবাদিক’ নামে পরিচিত এক শ্রেণির ব্যক্তিরা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, ভয়-ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে। এ ধরনের ব্যক্তিদের কারণে প্রকৃত সাংবাদিকতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
মিডিয়া বিশেষজ্ঞরা মনে করছেন, এমন অনিয়ম ও অপপ্রবণতা দমন করতে হলে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ নীতি অনুসরণ, ভুয়া সাংবাদিক শনাক্তকরণ, পেশাগত প্রশিক্ষণ বৃদ্ধি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা আরও সংকুচিত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
সত্যনিষ্ঠ ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার দাবি এখন দেশে নতুন করে জোরালো হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited