শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৭:২৭ পিএম, ২০২০-০৯-১৪
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মুহাম্মদ আবদুল খালেক। বিগত আমিরাবাদ ইউপির নির্বাচনে তিনি ৮নং ওয়ার্ডে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। অত্যন্ত এক ভদ্র ও ভাল মানুষ হিসেবে এলাকায় তার রয়েছে সুনাম। আবদুল খালেক মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে তার ওয়ার্ডের বিভিন্ন এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে কাজ করেছেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ঐকান্তিক প্রচেষ্ঠায় আমিরাবাদের ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তাঘাট কালভার্ট সহ বিভিন্ন ধরণের অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ড কাজ করেছেন। এলাকার মানুষকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। কোন দিন বিচারে কার্পণ্য কিংবা বিভাষন সৃষ্টি করেননি। এলাকায় মেম্বার হিসেবে অত্যন্ত সৎ। গতবারে আমিরাবাদের ৮নং ওয়ার্ডের মেম্বার পদে এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হয়ে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। তিনি তার এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড উপহার দিতে নিরলসভাবে কাজ করেছেন। শোনা যাচ্ছে আমিরাবাদ ইউপির নির্বাচন। তাই তিনি এলাকার মানুষের সেবা করার প্রত্যয়ে এলাকাবাসীর পাশে থাকার মনমানসিকতা নিয়ে আবারও মেম্বার পদে নির্বাচন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
আমিরাবাদ ইউপির সফল মেম্বার মুহাম্মদ আবদুল খালেক জানান,মানুষের ভালবাসা নিয়ে গত নির্বাচনে আমিরাবাদ ইউপির ৮নং ওয়ার্ডে মেম্বার পদে বিপুল ভোটে বিজয়ী লাভ করেছি। নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করেছি। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। এলাকাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে কাজ করেছি। তিনি আরও জানান, আগামী নির্বাচনেও মেম্বার পদে তিনি লড়বেন। সকলের ভালবাসা, দোয়া ও সহযোগীতা চেয়েছেন ইউপি মেম্বার মুহাম্মদ আবদুল খালেক।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited