শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:১৩ পিএম, ২০২৬-০৬-০৯
সাম্প্রতিক সীমান্তে পুশ-ইনের ঘটনা এবং বাংলাদেশের শ্রমবাজারে বিদেশি কর্মীদের বৈধতা, কর্মসংস্থান নীতি ও উচ্চপদে বিদেশি নির্ভরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমার আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে।
প্রেস ব্রিফিংয়ে সাগুফতা বুশরা বলেন, যথাযথ যাচাই-বাছাই, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়।
উনি আরও বলেন, বাংলাদেশের সীমান্তের মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করাও রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। দেশে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষিত ও দক্ষ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও বিভিন্ন খাতে বিদেশি কর্মী বিশেষ করে ভারতীয়দের নিয়োগের স্বচ্ছতা ও বৈধতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়ে গেছে।
সংবাদ সম্মেলনের মূল বক্তব্য, "আমাদের অবস্থান কোনো দেশের নাগরিকদের বিরুদ্ধে নয়। আমরা বাংলাদেশের আইন, সার্বভৌমত্ব, কর্মসংস্থান এবং জাতীয় স্বার্থ রক্ষার পক্ষে কথা বলছি।"
"অবৈধভাবে কর্মরত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং যেখানে দেশীয় দক্ষ জনবল রয়েছে সেখানে ধাপে ধাপে বাংলাদেশি জনবল দ্বারা প্রতিস্থাপনের কার্যকর রোডম্যাপ তৈরি করতে হবে।"
"সীমান্তে মর্যাদা এবং শ্রমবাজারে ন্যায্য অধিকার—উভয়ই বাংলাদেশের নাগরিকদের বৈধ দাবি।"
উত্থাপিত দাবিসমূহ: সীমান্ত বিষয়ক দাবি -পুশ-ইনের প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও তথ্য প্রকাশ। আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করা। সীমান্তে বাংলাদেশের নাগরিক ও রাষ্ট্রের মর্যাদা রক্ষায় কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ।
কর্মসংস্থান বিষয়ক দাবি : দেশে কর্মরত বিদেশি কর্মীদের বিশেষকরে ভারতীয়দের বৈধতা যাচাইয়ে জরুরি জাতীয় অডিট।
অবৈধভাবে কর্মরত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা। বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা। দেশীয় দক্ষ জনবল উন্নয়ন ও ধাপে ধাপে বাংলাদেশি জনবল দ্বারা প্রতিস্থাপনের জাতীয় রোডম্যাপ প্রণয়ন।
সরকারের প্রতি আহ্বান -সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয় যে আগামী ২৪–৪৮ ঘণ্টার মধ্যে- সীমান্তে পুশ-ইন বিষয়ে সরকারি অবস্থান, বিদেশি কর্মীদের বিশেষ করে ভারতীয়দের বৈধতা যাচাইয়ের রূপরেখা
এবং দেশীয় কর্মসংস্থান সুরক্ষার কর্মপরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করা হোক।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, ন্যাশনাল প্রফেশনাল অ্যালিয়েন্সের কেন্দ্রীয় সংগঠক ডা. মোহাম্মদ খান, এনসিপির সিনিয়র নেতা সাজ্জাদ হোসেন, মনসুর আজম, এনসিপি মহানগরের যুগ্ম সদস্য সচিব বদিউল আলম, সারোয়ার আলম, সহ-সংগঠানিক সম্পাদক সুফি মিনহাজ , ছাত্রশক্তির মহানগরের নেতা ফজলে রাব্বী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited