শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:২৪ পিএম, ২০২৬-০১-১৫
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজ নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়, প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। এতে উল্লেখ করা হয়, প্রতীক বরাদ্দের পূর্বেই সরোয়ার আলমগীর ফটিকছড়ির বিভিন্ন এলাকায় ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট চেয়ে সভা, সমাবেশ ও প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি তার ব্যক্তিগত ফেসবুক পেজে সংশ্লিষ্ট প্রচারণার ভিডিও পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৩, ১৬, ১৮ ও ২৭ বিধির স্পষ্ট লঙ্ঘন। এ কারণে আগামী ১৮ জানুয়ারি সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে। ফটিকছড়ির সিনিয়র সিভিল জজ আদালনে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে। এ বিষয়ে সরোয়ার আলমগীর বলেন, বিষয়টি সম্পর্কে আমি বিস্তারিত কিছু জানি না। তবে এমন কিছু হয়ে থাকলে তা অনভিপ্রেত। প্রতিদ্বন্দ্বিতার মাঠে পিছিয়ে থাকা প্রার্থীরা অনেক সময় ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা ছড়ায়, এমন ঘটনাও হতে পারে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited