চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাশিয়ার ৮১ প্লেন, ৯৫ হেলিকপ্টার ভূপাতিত করেছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:৫৭ পিএম, ২০২২-০৩-১৬

রাশিয়ার ৮১ প্লেন, ৯৫ হেলিকপ্টার ভূপাতিত করেছে ইউক্রেন

ইউক্রেনে ২১ দিন ধরে সংঘাত চলছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই দুপক্ষের মধ্যে লড়াই চলমান রয়েছে। এদিকে বুধবার (১৬ মার্চ) ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার আরও তিনটি প্লেন, একটি হেলিকপ্টার এবং তিনটি ড্রোন ভূপাতিত করেছে। খবর আল জাজিরার।

ভূপাতিত হওয়া দুটি প্লেন বোমারু এসইউ-৩৪, বাকি প্লেনটি কি ছিল তা শনাক্ত করা যায়নি। এক ভিডিও বার্তায় ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ৮১টি রুশ প্লেন এবং ৯৫টি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।

দুদিন আগেই ইউক্রেন দাবি করে যে, ২৪ ঘন্টায় তারা রাশিয়ার চারটি প্লেন, তিনটি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি চালকবিহীন আকাশযান সফলভাবে ভূপাতিত করেছে।

এদিকে ইউক্রেনীয় সেনাদের সংঘর্ষে আরও একজন মেজর জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকার। ইউক্রেনের দাবি, রাশিয়ার মেজর জেনারেল ওলেগ মিতিয়েভ নিহত হয়েছেন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেন, ৪৬ বছর বয়সী মিতিয়েভ স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) নিহত হন। মিতিয়েভ ১৫০তম মোটর চালিত রাইফেল ডিভিশনের নেতৃত্ব দিয়েছিলেন এবং সিরিয়ায় যুদ্ধ করেছিলেন।


তবে তার নিহত হওয়া নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। এ নিয়ে এই যুদ্ধে রাশিয়ার শীর্ষ চারজন জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন।

রিটেলেড নিউজ

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর