চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আধ্যাত্মিক ব্যক্তিত্ব পীর শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর দাফন সম্পন্ন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৬:২৬ পিএম, ২০২৫-০৯-০২

আধ্যাত্মিক ব্যক্তিত্ব পীর শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর দাফন সম্পন্ন

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক প্রাণপুরুষ, গাউসুল আজম শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারির নাতি ও গাউসে জামান সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির জ্যেষ্ঠ সন্তান, পীর শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীকে নামাজে জানাযা শেষে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাদে মাগরিব মাইজভান্ডার শাহী ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে আসা লাখ লাখ ভক্ত-অনুসারী অংশ নেন।

এর আগে সকাল ১১টার দিকে মরদেহ মাইজভান্ডার দরবার শরীফে আনা হলে ভক্ত-অনুসারীরা কান্নায় ভেঙে পড়েন। দূর-দূরান্ত থেকে মানুষ পীরের শেষ দর্শনের জন্য ভিড় জমাতে থাকেন।

শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর ইন্তেকালে মাইজভান্ডারের সব মঞ্জিল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁদের মতে, তাঁর মৃত্যুতে দরবার শরীফ তথা সমগ্র আধ্যাত্মিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।

গত রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য ভক্ত-অনুসারী রেখে গেছেন।
 

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর