শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১১:৪৫ এএম, ২০২১-০৩-১১
সাবেক প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউর সঙ্গে বনিবনা না হওয়া ও ক্লাবের ব্যর্থতার কারণে গত মৌসুম শেষে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। রিলিজ ক্লজ জটিলতার কারণে শেষ পর্যন্ত থেকে গেছেন। চুক্তি নবায়ন না হওয়ায় এখন পর্যন্ত ন্যু ক্যাম্পে চলতি মৌসুমই তার শেষ বলে ধরা হচ্ছে। তবে রোনাল্ড কোমানের বিশ্বাস, বার্সার অগ্রসরমান তরুণ দল মেসিকে থেকে যেতে প্রভাবিত করবে।
বুধবার পিএসজির সঙ্গে দ্বিতীয় লেগ ড্রর পর ২০০৭ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর বাধা টপকাতে পারেনি বার্সা। স্বাভাবিকভাবে মেসির জন্য এই ফল হতাশার। তাছাড়া চুক্তি নবায়ন না হওয়ায় অনেকের ধারণা, বার্সার জার্সিতে শেষ চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলে ফেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কোমান ভাবছেন অন্যভাবে। তার মতে, বদলে যাওয়া তারুণ্যনির্ভর বার্সেলোনা এখন উন্নতির ধারায় ফিরেছে। তাতে মেসি সব হতাশা ঝেড়ে থেকে যাবেন ন্যু ক্যাম্পে।
প্যারিসে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সার ডাচ কোচ বলেন, ‘লিও দেখেছে দলে পরিবর্তন আনার পর এই দল উন্নতি করছে। অনেক ভালো তরুণ খেলোয়াড় এসেছে এবং দারুণ ভবিষ্যৎ সামনে। তাই এই দল নিয়ে কোনও সংশয় থাকার প্রশ্নই নেই।’
কোমান যে সম্ভাবনার কথা বলেছেন, তা মেসির থেকে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। আরেকটি কারণ হতে পারে নতুন প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার আগমন। সম্প্রতি বার্তোমেউর উত্তরসূরি হয়ে এসেছেন তিনি। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই কথা দিয়েছেন, মেসিকে ন্যু ক্যাম্পে রাখার জন্য যা দরকার তাই করবেন।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited