শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৯:১০ পিএম, ২০২৫-১২-১৪
পরিবেশ সংরক্ষণ ও পাহাড় ধস প্রতিরোধে আলীকদম উপজেলায় অবৈধ পাহাড় কাটা রোধে কঠোর অবস্থান নিয়েছে আলীকদম সেনা জোন ও উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে রবিবার (১৪ ডিসেম্বর) ভোররাতে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের পাহাড়তলী পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আলীকদম সেনা জোনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। সেনা জোন সদর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত পাহাড়তলী পাড়া এলাকায় ক্যাপ্টেন মো. হিবরুল উম্মা হামীমের নেতৃত্বে রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ অভিযান চলে।
অভিযানকালে স্ক্যাভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারায় দুইজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এছাড়া মাটি বোঝাই তিনটি ছোট ট্রাক ও একটি স্ক্যাভেটরের বিরুদ্ধে পৃথকভাবে প্রতিটি যানবাহনের জন্য ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযুক্ত ব্যক্তি ও জব্দকৃত যানবাহন আলীকদম থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে যানবাহনগুলো অবমুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আলীকদম সেনা জোন জানায়, পাহাড়ের পরিবেশ ও জননিরাপত্তা রক্ষায় পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় জনগণ ও বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited