চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৬ পিএম, ২০২৬-০৯-১৩

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটওভার ব্রিজ। আধুনিক নগর ব্যবস্থাপনার প্রতীক হিসেবে উদ্বোধন করা হয়েছিল প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অবকাঠামো।
 
কিন্তু উদ্বোধনের মাস দুয়েক পরই বন্ধ হয়ে যায় চলন্ত সিঁড়ি। এরপর কেটে গেছে প্রায় ৬ বছর।

এখন ব্রিজটি পরিণত হয়েছে অবহেলা, অযত্ন ও জনসম্পদ অপচয়ের এক নীরব স্মারকে।

খুলশী এলাকার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সামনে নির্মিত ফুটওভার ব্রিজটি ২০২০ সালের ৩০ জানুয়ারি উদ্বোধন করা হয়।

তৎকালীন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষের দাবি ছিল, হাসপাতালের রোগী, বয়স্ক মানুষ এবং সাধারণ পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করবে এই আধুনিক অবকাঠামো।
কিন্তু বাস্তবতা ভিন্ন।

বর্তমানে এস্কেলেটর দুটি সম্পূর্ণ অচল। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে, এমনকি মূল্যবান কিছু অংশ চুরিও হয়েছে বলে স্থানীয়দের দাবি। সন্ধ্যার পর ব্রিজটির বিভিন্ন অংশ মাদকসেবী ও মাদক কারবারীদের আড্ডাস্থলে পরিণত হয়।


সরেজমিনে দেখা যায়, ব্রিজের প্রবেশপথ আংশিকভাবে বন্ধ। এস্কেলেটরের ধাপজুড়ে ধুলাবালি, ময়লা ও মরিচার ছাপ স্পষ্ট। কোথাও কোথাও নিরাপত্তা বেষ্টনীও ক্ষতিগ্রস্ত। ফলে ব্রিজটি ব্যবহার না করে অধিকাংশ মানুষ সরাসরি ব্যস্ত সড়ক পার হচ্ছেন।

এলাকাবাসীর ভাষ্য, উদ্বোধনের পর মাত্র দুই মাস এস্কেলেটর সচল ছিল। পরে করোনা মহামারির সময় এটি বন্ধ করে দেওয়া হয়। মহামারি শেষ হলেও আর চালু করা হয়নি।

ওয়্যারলেস এলাকার বাসিন্দা মজিবুর রহমান বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পর এই ব্রিজ নির্মাণ করা হয়েছিল। কিন্তু কোটি টাকা খরচ করে বানানো স্থাপনাটি এখন কোনো কাজে আসছে না। মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে।


চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সামনে প্রতিদিন শত শত রোগী ও স্বজনকে সড়ক পার হতে হয়। আশপাশে রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। ফলে শিক্ষার্থীরাও নিরাপদ পারাপারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

হাসপাতাল-সংশ্লিষ্টরা জানান, রোগীদের কথা বিবেচনা করেই এস্কেলেটর ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু বছরের পর বছর এটি অচল থাকায় প্রত্যাশিত সুবিধা মিলছে না। তারা বলছেন, এস্কেলেটর চালু রাখা সম্ভব না হলে অন্তত সাধারণ ফুটওভার ব্রিজ হিসেবে এটি জনগণের জন্য খুলে দেওয়া উচিত।

চসিক সূত্রে জানা যায়, ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬৫ ফুট দীর্ঘ ও ৯ ফুট প্রশস্ত ব্রিজটির দুই পাশে ওপরে ওঠার জন্য দুটি এস্কেলেটর বসানো হয়। এগুলো সেন্সরনিয়ন্ত্রিত ছিল। কেউ ব্যবহার করতে এলে স্বয়ংক্রিয়ভাবে চালু হতো এবং ব্যবহারকারী না থাকলে বন্ধ হয়ে যেত।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এস্কেলেটর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয় অনেক বেশি হওয়ায় সেটি সচল রাখা সম্ভব হয়নি। বিদ্যুৎ খরচও একটি বড় কারণ।


নগর পরিকল্পনাবিদরা বলছেন, দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয় বিবেচনায় না এনে এমন প্রকল্প বাস্তবায়ন করাই আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। কোনো প্রকল্পের সাফল্য শুধু নির্মাণে নয়, তার টেকসই পরিচালনার ওপরও নির্ভর করে। এখানে সেই পরিকল্পনার ঘাটতি ছিল বলেই কোটি টাকার অবকাঠামো আজ অকার্যকর হয়ে পড়ে আছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান সোহেল বাংলানিউজকে বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে এস্কেলেটর ফুটওভার ব্রিজটি নির্মিত হয়েছিল-তা পূরণ হয়নি। পথচারীদেরও সেটি ব্যবহারে আগ্রহ দেখা যায়নি। উপরন্তু বিদ্যুৎ খরচের বোঝা, অপারেটর ও রক্ষণাবেক্ষণ খরচ দিয়ে এটি চালানো সম্ভব নয়। মেয়র মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে এস্কেলেটরটি অপসারণ করে এটিকে ম্যানুয়াল ফুটওভার ব্রিজ হিসেবে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে’।


নগর পরিকল্পনাবিদ ও ফোরাম ফর প্ল্যানড চট্টগ্রামের সহ-সভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, শুরুতেই এস্কেলেটর ফুটওভার ব্রিজটি বসানোর কার্যকারিতা নিয়ে তৎকালীন মেয়রের কাছে আপত্তি জানিয়েছিলাম। কিন্তু তা বিবেচনায় নেওয়া হয়নি। যার ফলে এটি চালুর দুই মাস পরই বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, দেশের উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোর ফিজিবিলিটি স্টাডি, অর্থনৈতিক মূল্যায়ন, প্রযুক্তিগত ও পরিবেশগত সমীক্ষা সঠিকভাবে হচ্ছে না। যার ফলে প্রকল্প সংশোধন করতে হচ্ছে, বেড়ে যাচ্ছে ব্যয়। লাগছে বেশি সময়। জনগণের করের টাকা অপচয় হচ্ছে আর ভোগান্তিতে পড়ছে জনগণই।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


৩৯ বছরেও বদলায়নি পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ

৩৯ বছরেও বদলায়নি পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ

নিজস্ব প্রতিবেদক : ১৯৮৭ সালে যাত্রা শুরুর পর প্রায় চার দশক পেরিয়ে গেলেও চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে আধুনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর