শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৭:৩০ পিএম, ২০২৫-১২-২৪
পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বাঙালিদের পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিশিষ্টজন সংবর্ধনা, পিসিসিপি'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানটি রাজধানীর প্রেসক্লাবের বিপরীতে অবস্থিত একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়। হাবীব আজম বলেন, সরকার বাঙালিদের সর্বদিক দিয়ে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রেখেছে। এককভাবে উপজাতিদের কোটা সুবিধা দিয়ে চাকরি থেকে শুরু করে সর্বক্ষেত্রে বাঙালিরা মেধা ও কোটা প্রথার কারণে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, কোটায় পড়াশোনা করে তারা চাকরিতেও কোটা পেয়ে সর্বত্র সুযোগ-সুবিধা ভোগ করছে, যার ফলে বাঙালিরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি এই পরিস্থিতিকে পরিকল্পিত বৈষম্য হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের নীতির কারণে পাহাড়ে সামাজিক ভারসাম্য ও ন্যায্যতা ক্ষুণ্ন হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আলম খান। সভাপতিত্ব করেন পিসিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি রাসেল মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিয়াজুর হাসান। বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited