শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০২:১২ পিএম, ২০২০-০৮-১৯
পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ কিশোর গ্যাং এর আরো দুই সদস্যকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড গোবিন্দারখীল এলাকার বদরুল আলমের পুত্র কাইয়ুম উদ্দিন (২৩) ও আবু তাহের এর পুত্র জানে আলম (২৪)।
পটিয়া থানা উপ পুলিশ পরিদর্শক নাজমূল হাসান এর নেতৃত্বে একদল পুলিশ গত সোমবার রাত ১২ টার দিকে অভিযান চালিয়ে কিশোর গ্যাং দুই সদস্যকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পটিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অলিগতিতে একটি কিশোর গ্যাং প্রতিনিয়ত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। পটিয়া রেলস্টেশন, আমির ভান্ডার রেলগেইট, বাহুলী, বৈলতলী রোড, পোষ্ট অফিসের মোড়, ওয়াপদা রোড, বাইপাস সড়ক, ছন্দা সিনেমা এলাকা, শ্রীমাই ব্রিজ, খানমোহনা, মাতৃভান্ডার, মুন্সেফবাজার, ৮নং ওয়ার্ড গোবিন্দারখীলসহ বিভিন্ন ওয়ার্ডে ছোট বড় কিশোর গ্যাং গড়ে উঠে। এদের নেতৃত্বে ইয়াবা, চুরি, ছিনতাই ও ভূমি দখলের মত জগন্য একাধিক অভিযোগও রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে পটিয়া থানার এস আই নাজমূল হাসান জানান , পৌরসভার গোবিন্দারখীল এলাকায় রাতে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ কিশোর গ্যাং এর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করলে বিচারক জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য,পটিয়ায় ‘কিশোর গ্যাং লিডার’ মোহাম্মদ ফরিদুল ইসলাম আশিক ওরফে ডিএক্স আশিক (১৯) কে গত ১০ আগষ্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। আশিকের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ডিএক্স গ্রুপ নামে একটি দলের সদস্যরা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি, ভূমি দখলের মত ভয়ঙ্কর অপরাধে করে আসছিল। বাইপাস সড়কে কৌশলে ছিনতাই করে তারা, সচেতন মহলের দাবী বাইপাস সড়কে পুলিশ টহল জোরদার করা এবং মোটর সাইকেল নিয়ে বিভিন্ন যুবক, তরুনের অহেতুক আড্ডাবাজী, ঘুরাফেরা বন্ধ করতে হবে, অন্যতায় অপরাধ হ্রাস করা সম্ভব হবে না।
আরো জানা যায় কিশোর গ্যাং লিডার আশিকের কাছ থেকে পুলিশ যে নাম্বারবিহীন মোটরসাইকেলটি জব্দ করেছে, এ রকম আরো তিন-চারটি বাইক আছে তাদের গ্রুপের । বাইপাস সড়কে তাদের ইশারায় বিভিন্ন ওয়ার্ড থেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা এসে ছিনতাই, চুরি করে নিমিষেই চলে যাই।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited