শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:৪৬ পিএম, ২০২২-০৬-১২
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরের আজত রাসায়নিক কারখানা রাশিয়ার ছোড়া গোলায় আগুন লেগে গেছে। সেখানে ‘লাগাতার’ হামলা চলছে বলে দাবি করেছেন লুহানস্কের মেয়র সেরহি হাইদাই। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হাইদাই এক ইউক্রেনীয় টিভিকে বলেন যে আজত প্ল্যান্টের ক্ষতিগ্রস্ত রেডিয়েটর থেকে কয়েক টন তেল লিক হওয়ার পরে শনিবার ওই আগুনের সূত্রপাত হয়।
আজত রাসায়নিক কারখানায় কয়েক ঘন্টা ধরে ব্যাপক গোলাগুলি চলছে বলে হাইদাই জানিয়েছেন।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এবং আগুন নেভানো হয়েছে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেননি।ইউক্রেনের কর্মকর্তাদের ধারণা আজভ প্লান্টের ভূগর্ভস্থ বোম শেল্টারে প্রায় ৮০০ বেসামরিক লোক লুকিয়ে আছে।
সেভেরোদোনেৎস্কের বর্তমান পরিস্থিতি বর্ণনা করে হাইদাই বলেন, পরিস্থিতি ‘কঠিন, তবে নিয়ন্ত্রণে’।
এদিকে, আজত রাসায়নিক কারখানা রাশিয়ান বাহিনীর ঘিরে ফেলার খবর ‘রাশিয়ান প্রোপাগনিস্টদের প্রচার করা মিথ্যা’ বলে দাবি করেছেন হাইদাই।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited