শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:১২ পিএম, ২০২২-০১-১১
৬৫ বছর বয়সে মারা গেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তিনি ইতালির একটি হাসপাতালে মারা যান। তার মুখপাত্র রবার্ট সুইলো টুইট করে এ খবর নিশ্চিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড সাসোলি ইমিউন সিস্টেম সম্পর্কিত একটি গুরুতর জটিলতায় ভুগছিলেন। এ নিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন হাসপাতালে।
সাসোলি ইতালির সাবেক সাংবাদিক। বিশিষ্ট এই রাজনীতিক এ সময় সংবাদপাঠকও ছিলেন। দুই সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ থাকায় তিনি সব ধরনের অফিশিয়াল কার্যক্রম বন্ধ রেখেছিলেন।
গত বছরের সেপ্টেম্বরে ডেভিড সাসোলিকে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে তীব্র নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়। নভেম্বরে ফের রাজনৈতিক কর্তব্য পালন শুরু করেন তিনি।
ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের পদে ফের নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছিলেন ডেভিড সাসোলি । ফলে এই মাসের শেষের দিকে তার বিকল্প নির্বাচিত করার পরিকল্পনা আগে থেকেই রয়েছে।
ডেভিড সাসোলি ১৯৫৬ সালের ৩০ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন। তিন দশকের বেশি সময় ধরে তিনি সাংবাদিক হিসেবে কাজ করেন। সাসোলি ২০০৯ সালে ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য হন এবং ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসনের ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তিনি মধ্য-বামপন্থী প্রগ্রেসিভ অ্যালায়েন্বস অব সোস্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস পার্টির সদস্যও ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited