শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৬:৫৬ পিএম, ২০২২-০৬-২৩
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে আনোয়ারায় ৬৩ হাজার ৬৬৬টি পশু প্রস্তুত করছেন খামারিরা।এতে আনোয়ারাসহ আশেপাশের কিছু উপজেলাও চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানান তারা।
জানা যায়, উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ৩০টি হাটে গবাদি পশু বেচাকেনা হয়। এসব হাট থেকে গ্রাহকরা গরু ক্রয় করে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করেন।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, আনোয়ারায় ছোটবড় মিলে শতাধিক খামার রয়েছে। এসব খামারে
এবার ৬৩ হাজার ৬৬৬টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ৪৭ হাজার ২৮১টি গরু, ২
হাজার ৬৩০টি মহিষ, ১৪ হাজার ছাগল আর ভেড়া রয়েছে ২৫০টি। উপজেলার খামারী নুরুল হুদা বলেন, আমার খামারে কোরবানি উপলক্ষে গরু প্রস্তুত করা হয়েছে।বিদেশ থেকে চোরাই পথে গরু না এলে ,আমরা আশানুরূপ লাভবান হব।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নইফা বেগম বলেন, বছরব্যাপী গরু মোটাতাজাকরণের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি খামারি এবং কৃষকদের। কোরবানি উপলক্ষ্যে এ খামারিরা নির্দেশনা মেনে চললে অধিক লাভবান হওয়ার আশা করা যায়।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited