শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৭:৪৩ পিএম, ২০২২-০৮-১৪
বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইলকোর্ট পরিচালনা করে ১২ হাজার ঘনফুট বালু ও পরিবহনে ব্যবহৃত পাইপ জব্দ করা হয়েছে।
রবিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীগাঁও এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহমুদুল হাসান। এ সময় বাঁশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে এসময় অবৈধভাবে উত্তোলিত ১২,০০০ ঘনফুট বালু ও বালু পরিবহনে ব্যবহৃত ৩০০০ ফুট পাইপ জব্দ করা হয়। জব্দকৃত বালু ও বালু পরিবহন পাইপ স্থানীয় সাধারণ সদস্য হাবিবুর রহমান মিয়ার জিম্মায় দেওয়া হয়।
সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, 'খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। বালু উত্তোলনকারী মোরশেদ (৩৫) ও তার সহযোগীরা মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন। বালু ক্রয়ের সাথে জড়িত বাড়ির মালিককে এই সময় সর্তক করা হয়।'
জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited