শিরোনাম
তথ্য প্রযুক্তি ডেস্ক | ১২:৫৭ পিএম, ২০২২-০৩-০৫
রাশিয়ায় ফেসবুক ও টুইটার নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার রাশিয়ার যোগাযোগ তদারকি সংস্থা রোসকোমনাডজোর দেশটিতে এই পরিষেবাগুলো নিষিদ্ধ করে।
এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
জানা গেছে, মার্চেই রাশিয়ান ফেডারেশনে ফেসবুক নেটওয়ার্কের (মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন) ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
এ ঘোষণার পর মেটা প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়ান ব্যবহারকারীদের নির্ভরযোগ্য তথ্য উৎস থেকে বিচ্ছিন্ন করা হবে।
হোয়াইট হাউসও এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এটি গভীরভাবে উদ্বেগজনক। তবে দেশটিতে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে।
এদিকে এক প্রতিবেদনে তাস নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার রাশিয়ার যোগাযোগ তদারকি সংস্থা রোসকোমনাডজোর টুইটার ব্যবহার সীমিত করেছে।
অন্যদিকে ইন্টারফ্যাক্স এবং আরআইএ নভোস্তি সংবাদ সংস্থার মতে, ২৪ ফেব্রুয়ারি থেকে অভিশংসক প্রধানের অনুরোধে রাশিয়ায় টুইটার ব্যবহার সীমাবদ্ধ করা হয়েছে।
ইউক্রেনে হামলা করার পর থেকে মস্কোর দাবি তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া।
আমাদের ডেস্ক : : মন্ত্রণালয়ের কাজকে আরও বেগবান ও গতিশীল করতে আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তথ্য ও স...বিস্তারিত
তথ্য প্রযুক্তি ডেস্ক : ‘একশপ’ বাংলাদেশ ডাক বিভাগের চিলিং এবং ফ্রোজেন সুবিধাসম্পন্ন মেইল প্রসেসিং সেন্টারের মাধ্যম...বিস্তারিত
আমাদের ডেস্ক : : রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের নির্মান কাজ যথাসময়ে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, প্রকল্পের কা...বিস্তারিত
তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফেসবুকে একাধিক নিরাপত্তা ফিচার রয়েছে। তারপরও হ্যাকারদের যন্ত্রণা...বিস্তারিত
তথ্য প্রযুক্তি ডেস্ক : তথ্যপ্রযুক্তি খাতের বাংলাদেশের মানবসম্পদকে অপার সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করছে সুইডেন। এই ম...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আগামী ১১ মে থেকে অ্যানড্রয়েড ফোনে কল রেকর্ডিং ফিচার বন্ধ করে দিচ্ছে বিশ্বের অন্যতম প্রযুক্তি কোম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited