শিরোনাম
আনোয়ারা, প্রতিনিধি :: | ০৩:১৫ পিএম, ২০২১-১১-২৯
চট্টগ্রামে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা স্মৃতি পুরস্কার পেলেন আনোয়ারার সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মৌসুমী আইচ । শনিবার জাতীয় উত্তরণী সংসদ এর আয়োজনে "মাদক মুক্ত বাংলাদেশ চাই" শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা জানানো হয়। এই দিন গোলাম মাওলা খান স্মৃতি সংসদ এর সহযোগিতায় সামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করে।সম্মাননা পাওয়া বিষয়ে মৌসুমী আইচ বলেন , সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য আমাকে মাদার তেরেসা স্মৃতি সম্মাননা প্রদান করা হয়েছে। এই সম্মাননা প্রদানকারী সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমার বিশ্বাসকে আরো দৃঢ় করেছে। ’ এই সম্মাননা আমি আমার গ্রামবাসীকে উৎসর্গ করলাম।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited